জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো ধরনের উসকানি বা সাজানো ফাঁদে পা না দেওয়ার কৌশল নিয়েছে বিএনপি। দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, প্রতিকূল পরিবেশ ও নানা ষড়যন্ত্র সত্ত্বেও ধৈর্য ধরে নির্বাচন পর্যন্ত এগিয়ে যেতে হবে।
ফাঁদে না পড়ার কৌশলে বিএনপি-র শীর্ষ সূত্র জানায়, সরকারের অভ্যন্তরের একটি অংশ, জামায়াতে ইসলামী, এনসিপি ও আরও কিছু ছোটখাটো রাজনৈতিক সংগঠন আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য বিএনপিকে মাঠের বাইরে রাখা। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতের প্রভাব ঠেকাতে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামি দলের সঙ্গে নির্বাচনি সমঝোতারও উদ্যোগ নিচ্ছে দলটি।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা কোনো প্রকার উসকানি বা রাজনৈতিক ফাঁদে না জড়ান। ফাঁদে না পড়ার কৌশলে বিএনপি সামনের দিকে আগ্রশর হচ্ছে ! এখন দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলা হয়েছে। জুলাই সনদ ইস্যুতে জামায়াত ও এনসিপি কঠোর অবস্থান নিয়েছে। তাই বিএনপি বিষয়টিতে অত্যন্ত সতর্কভাবে অগ্রসর হচ্ছে।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে হেফাজতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এ বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করছেন তারেক রহমান। হেফাজতকেন্দ্রিক চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার গুরুত্ব নির্বাচন ঘিরে বাড়ছে। বিএনপি নেতারা মনে করছেন, জাতীয় স্বার্থে এবং রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ফেব্রুয়ারির নির্বাচন অপরিহার্য।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। নেতা-কর্মীদের স্পষ্টভাবে বলা হয়েছে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।”
অন্যদিকে সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি উসকানিতে যাবে না। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় আমরা শান্তভাবে নির্বাচনমুখী থাকব। কেউ নির্বাচন ঠেকাতে চাইলে জনগণই তা প্রতিহত করবে।”
ফাঁদে না পড়ার কৌশলে বিএনপি এর যের ধরে ডাকসু নির্বাচন ইস্যু নিয়েও নতুন জটিলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, “নানা কৌশলে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। কিন্তু আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে এগোচ্ছি। আমাদের সবাইকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো সাজানো ফাঁদে না পড়ি।”
এদিকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজত সরাসরি কোনো রাজনৈতিক দল না হলেও তারা নির্বাচনের আগে দলগুলোর কার্যক্রম মূল্যায়ন করছে। সম্প্রতি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ হেফাজতের আমির মাওলানা মুহিব্বল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ও দোয়া নিয়েছেন।

নিজস্ব প্রনিতিধি
প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ১২:১৬ অপরাহ্ণ