নারী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী অভিযোগ প্রকাশের আগেই ঘটনাটি সম্পর্কে অবগত ছিল এবং সেনা আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নারী নির্যাতনের অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ এর পরে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। ঘটনার সংবেদনশীলতা বিবেচনা করে তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে।
অভিযোগকারী নারী একজন সাবেক সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী, যিনি নিজেও একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন।
জানা গেছে, ওই প্রাক্তন সেনা কর্মকর্তা পূর্বে একটি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি হারিয়েছেন এবং বর্তমানে কারাগারে দণ্ড ভোগ করছেন।
নারী নির্যাতনের অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ এর সত্যতা যাচায় প্রসঙ্গে আইএসপিআর আরও জানায়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হবে। কোনো কর্মকর্তা বরখাস্ত হলে তিনি চিকিৎসা, বাসস্থান বা অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন না। তবে মানবিক কারণে তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনায় পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী বলেছে, প্রতিষ্ঠানটি শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কোনো সদস্য অনৈতিক কাজে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ৪:৫২ অপরাহ্ণ