শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু হয় অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনায় নবজাতকের মৃত্যু
হওয়ায় মূল অভিযুক্ত সবুজ দেওয়ানকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
এর আগে শুক্রবার রাতে নবজাতকের বাবা নূর হোসেন সরদার পালং মডেল থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেফতার হওয়া সবুজ দেওয়ান (২৮) সদর উপজেলার ধানুকা এলাকার বাসিন্দা ও আবু তাহের দেওয়ানের ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটি অসুস্থ হওয়ায় রাতে চিকিৎসকের পরামর্শে পরিবারটি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে।
কিন্তু পথে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের সদস্য সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান তাদের গন্তব্যে যাওয়া বাধা দেয়।
একপর্যায়ে তারা অ্যাম্বুলেন্স চালকের চাবি ছিনিয়ে নিয়ে মারধর করে। অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু হয় প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর নবজাতকটি মারা যায়।
ঘটনার পর শিশুটির পরিবার ভুক্তভোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
মামলার বাদী নূর হোসেন সরদার বলেন, “আমরা চাই এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত গ্রেফতার করা হোক। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের ন্যাক্কারজনক কাজ করার সাহস না পায়।”
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূল আসামি সবুজ দেওয়ানকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ৫:০৪ অপরাহ্ণ