পদত্যাগের সম্ভাবনার ইঙ্গিত ড. ইউনূস

পদত্যাগের সম্ভাবনার ইঙ্গিত ড. ইউনূস
আলিফ ইসলাম
প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ৫:০৯ অপরাহ্ণ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মন্তব্য করেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি জাতীয় নির্বাচনে অংশ না নেয়, তবে প্রফেসর মুহাম্মদ ইউনূস দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন,পদত্যাগের সম্ভাবনার ইঙ্গিত ড. ইউনূস   এ  আওয়ামী লীগ অতীতে যেমন ১৯৭৩ ও ২০১৮ সালের নির্বাচনে এককভাবে জয়লাভ করেছিল, এবারও নির্বাচনী পরিবেশ স্বচ্ছ হলেও একতরফা হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

বিএনপির অবস্থা প্রসঙ্গে ফুয়াদ বলেন, “দলটির ইতিহাসে এবারই প্রথম প্রতিটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড় করানো সম্ভব হচ্ছে না।

এমনকি সব রাজনৈতিক দল একত্র হলেও অন্তত ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এর পাশাপাশি ১৩০ থেকে ১৩৫ আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে, যারা নিজেদের মধ্যেই তীব্র প্রতিযোগিতায় নামবে।”

তিনি আরও উল্লেখ করেন,পদত্যাগের সম্ভাবনার ইঙ্গিত ড. ইউনূস এ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ তৈরি হয়েছে। নারীদের সংরক্ষিত আসন সংখ্যা ৫০ থেকে ১০০ করা এবং প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের সীমা নির্ধারণ—এসব সিদ্ধান্ত এখনই কার্যকর করা সম্ভব বলেও দাবি করেন তিনি।

ফুয়াদের মতে, বিএনপির পক্ষে নির্বাচন একপাক্ষিক হওয়ার সম্ভাবনা প্রবল।

জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর) বিএনপির পর বড় শক্তি হিসেবে থাকলেও তারা যদি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থার দাবিতে অনড় থাকে, তবে নির্বাচনে না-ও অংশ নিতে পারে। অন্যদিকে, এনসিপি জুলাই সনদের শর্তে কঠোর অবস্থান নিলে নির্বাচন একমুখী হওয়ার ঝুঁকি বাড়বে।

অন্তর্বর্তী সরকারের ওপর আস্থাহীনতার কথাও তুলে ধরেন তিনি।

তার ভাষায়, “অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের স্বচ্ছতা কতটা নিশ্চিত করতে পারবে, তা নিয়ে সন্দেহ আছে। গণঅভ্যুত্থনের শক্তি নির্বাচনে অংশ না নিলে প্রফেসর ইউনূস হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন, তখন সময়কালীন সরকারই নির্বাচন পরিচালনার দায়িত্ব নেবে।”

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন