বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পথশিশু, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা এ আয়োজন করে।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মো. তাফাজ্জুল বারী, ঢাবি শাখার সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ ও ছাত্রনেতা শাকিকুল ইসলাম সাগর।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— ঢাবি শাখার তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, এস এম হল ছাত্রদলের সদস্য সচিব ইয়ানাথ ইসলাম, ছাত্রনেতা আতিকুল ইসলাম সজীব, জিয়া হলের সামীর সাদিক, মুজিব হলের আরেফিন হাবিব, বিজয় একাত্তর হলের রবিন, এস এম হলের মাশুক তাজোয়ার মুগ্ধ, মাহফুজসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।
ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল বলেন, “বেগম খালেদা জিয়া সবসময় বিশেষ দিনগুলোতে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে সময় কাটাতেন। তার মানবিক দৃষ্টিভঙ্গিই আমাদের অনুপ্রেরণা। তাই আমরা তার জন্মদিনে অসহায়দের পাশে দাঁড়াতে চাই। সামর্থ্য অনুযায়ী এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ৫:১৪ অপরাহ্ণ