রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছাল জুলাই জাতীয় সনদ,জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়া এবং আট দফা অঙ্গীকারনামা পাঠিয়েছে। কমিশন জানিয়েছে, খসড়ার শব্দচয়ন বা ভাষা নিয়ে কোনো প্রস্তাব থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে।
শনিবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়াটি পৌঁছে দেওয়া হয়।
অঙ্গীকারনামায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে—
-
জনগণের অভিপ্রায়কেই সর্বোচ্চ আইন ধরা হবে।
-
সনদের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।
-
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাখ্যার চূড়ান্ত এখতিয়ার রাখবে।
-
গণঅভ্যুত্থানে নিহতদের বিচার, শহীদ মর্যাদা ও পরিবারকে সহায়তা দেওয়া হবে।
-
দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো পরবর্তী জাতীয় নির্বাচনের আগেই কার্যকর করা হবে।

নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ১১:৪৪ অপরাহ্ণ