চট্টগ্রামে ঘুষকাণ্ডে ভাইরাল ভিডিও এসআই এর
চট্টগ্রামে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগর পুলিশের এক উপপরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তা শাহিন ভূঁইয়া আদালতের নারী ও শিশু শাখায় জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (২২ আগস্ট) তাকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন। তিনি জানান, ঘুষ নেওয়ার অভিযোগের পর শাহিন ভূঁইয়াকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রামে ঘুষকাণ্ডে ভাইরাল ভিডিও এসআই এর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজের কক্ষে বসে আছেন শাহিন ভূঁইয়া। এ সময় এক আইনজীবী মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে তার হাতে দেন। তিনি টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন। ধারণা করা হচ্ছে,
ঘটনাটি ঈদুল আজহার আগেই ঘটেছিল।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ১২:৫৮ পূর্বাহ্ণ