চিকিৎসা শেষে বাসায় ফিরলেন ফারুকী
জনপ্রিয় নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। শনিবার (২৩ আগস্ট) বিকেলে তিনি রাজধানীর নিজ বাসভবনে ফিরেন।
দীর্ঘদিন পর বাবাকে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ফারুকীর মেয়ে ইলহাম। সেই বিশেষ মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ও ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
তিশা তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন—
“আলহামদুলিল্লাহ, চিকিৎসা শেষে বাসায় ফিরলেন ফারুকী , আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।”
অসুস্থতার কারণ ও চিকিৎসা
১৫ আগস্ট কক্সবাজার সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরদিন রাতে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ঢাকা নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তার অ্যাপেনডিক্সের সমস্যা দেখা দিয়েছে। পরে ১৭ আগস্ট রবিবার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পরিবারের কৃতজ্ঞতা
অস্ত্রোপচারের পর থেকে সারাদেশের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা ফারুকীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। হাসপাতাল থেকে ফেরার পর তার পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ । ৫:২৭ অপরাহ্ণ