সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরি মালিক-শ্রমিকদের অর্ধদিবস কর্মবিরতি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি এস এম আসলামের মুক্তির দাবিতে কর্মবিরতি পালন করেছেন ট্যাংকলরি মালিক ও শ্রমিকরা।
কর্মবিরতি ও কার্যক্রম স্থগিত
রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও সরবরাহ বন্ধ রেখে এ কর্মসূচি শুরু হয়। ফলে সাময়িকভাবে ডিপোতে তেল লোড-আনলোড স্থগিত ছিল।
তবে দুপুর ১২টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর মেঘনা ডিপোর কার্যক্রম স্বাভাবিক হয়। অন্যদিকে, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক ছিল।
শ্রমিক ইউনিয়নের বক্তব্য
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সালাউদ্দিন বলেন,
সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরি মালিক-শ্রমিকদের অর্ধদিবস কর্মবিরতি এর কারন “আমরা এস এম আসলামকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমরা দ্রুত তাঁর নিঃশর্ত মুক্তি চাই।”
পুলিশের বক্তব্য
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান,
“ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছিল। সকাল থেকে কিছু সময়ের জন্য মেঘনা ডিপোর কার্যক্রম বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।”
পটভূমি
চাঁদাবাজির অভিযোগে গত ৬ আগস্ট রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিএনপি নেতা এস এম আসলমকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদেই আজকের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল।

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ । ৬:১০ অপরাহ্ণ