শোকজের জবাবের সময়সীমা ৭ চেয়ে পেলেন মাত্র ২৪ ঘণ্টা

শোকজের জবাবের সময়সীমা ৭ চেয়ে পেলেন মাত্র ২৪ ঘণ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ । ৯:৩৪ অপরাহ্ণ

শোকজের জবাবের সময়সীমা ৭ চেয়ে পেলেন মাত্র ২৪ ঘণ্টা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া হলেও তা তার আবেদনের মতো সাত দিন নয়, বরং মাত্র ২৪ ঘণ্টায় সীমাবদ্ধ রাখা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে

সোমবার (২৫ আগস্ট) ফজলুর রহমানের পক্ষ থেকে শোকজের জবাব দেওয়ার জন্য সাত দিনের অতিরিক্ত সময় চেয়ে আবেদন করা হয়। তবে দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কেবল এক দিনের সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে।

শোকজের জবাবের সময়সীমা ৭ চেয়ে পেলেন মাত্র ২৪ ঘণ্টা  ! এর আগে রোববার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে একটি শোকজ নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানসহ বেশ কিছু বিষয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রথম সময়সীমা শেষ

হওয়ার আগেই ফজলুর রহমান অতিরিক্ত সময় চেয়ে আবেদন করলে তা বিবেচনা করে সোমবার আরও ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়।

দলীয় দপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন