এআই প্রতিযোগিতায় এগোতে গুগলের সহায়তা চাইছে অ্যাপল

এআই প্রতিযোগিতায় এগোতে গুগলের সহায়তা চাইছে অ্যাপল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ । ৯:৪৩ অপরাহ্ণ

এআই প্রতিযোগিতায় এগোতে গুগলের সহায়তা চাইছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে পিছিয়ে পড়া থেকে বাঁচতে গুগলের তৈরি উন্নত এআই মডেল ‘জেমিনি’ ব্যবহারের বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে অ্যাপল। এর মাধ্যমে সিরিকে আরও শক্তিশালী ও কার্যকর করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

ব্লুমবার্গের প্রতিবেদনে জানা যায়, অ্যাপল সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সঙ্গে যোগাযোগ করেছে। ইতোমধ্যে জেমিনির একটি কাস্টমাইজড সংস্করণ তৈরি করা হচ্ছে, যা অ্যাপলের নিজস্ব সার্ভারে চালানো যাবে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

এআই প্রতিযোগিতায় এগোতে গুগলের সহায়তা চাইছে অ্যাপল এর আগে অ্যাপল ওপেনএআই এবং অ্যানথ্রপিকের সঙ্গেও সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করে। কিন্তু অ্যানথ্রপিকের উচ্চ আর্থিক চাহিদার কারণে অ্যাপল এখন গুগলের দিকেই বেশি আগ্রহ দেখাচ্ছে।

প্রযুক্তি বাজারে এই আলোচনার প্রভাব পড়েছে শেয়ারমূল্যে। গত শুক্রবার গুগলের শেয়ারদর বেড়ে দাঁড়ায় ২০৫.৪৬ ডলার, আর অ্যাপলের শেয়ার হয় ২২৭.৯৫ ডলার।

অ্যাপলের অভ্যন্তরীণ এআই টিমেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিরি উন্নয়নের দায়িত্বে থাকা জন গিয়ানানদ্রিয়াকে সরিয়ে এখন প্রকল্পের তদারকি করছেন সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেডেরিগি এবং ভিশন প্রো নির্মাতা মাইক রকওয়েল।

বর্তমানে

অ্যাপল সিরির দুটি সংস্করণ নিয়ে কাজ করছে। একটি তাদের নিজস্ব এআই মডেল (কোডনাম: লিনউড) এবং অন্যটি বাইরের মডেলনির্ভর (কোডনাম: গ্লেনউড)। তবে ব্যবহারকারীর গোপনীয়তা অক্ষুণ্ণ রাখতে এসব তৃতীয় পক্ষের এআই মডেল চলবে অ্যাপলের নিজস্ব প্রাইভেট ক্লাউড সার্ভারে, যেখানে ম্যাক চিপ ব্যবহার করে রিমোট প্রসেসিং সম্পন্ন হবে।

অন্যদিকে

অ্যাপলের ফাউন্ডেশন মডেল টিমেও অস্থিরতা দেখা দিয়েছে। দলের প্রধান রুওমিং প্যাং মেটাতে যোগ দেওয়ার পর কয়েকজন সিনিয়র সদস্য প্রতিষ্ঠান ছেড়েছেন। বেশি বেতন এবং বাইরের এআই মডেল ব্যবহারের নীতিই তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে অ্যাপল সীমিতভাবে চ্যাটজিপিটি ও ক্লদ ব্যবহার শুরু করেছে এবং নিজস্ব কোডিং এআই প্রকল্প বাতিল করেছে। পাশাপাশি, ট্রিলিয়ন-প্যারামিটার সমৃদ্ধ শক্তিশালী এআই মডেল নিয়ে পরীক্ষামূলক গবেষণাও চালাচ্ছে।

এআই প্রতিযোগিতায় এগোতে গুগলের সহায়তা চাইছে অ্যাপল এক কর্মিসভায় অ্যাপল সিইও টিম কুক বলেছেন—
“এআই যুদ্ধে আমাদের জিততেই হবে। আমরা হয়তো দেরিতে প্রবেশ করেছি, তবে সেরা প্রযুক্তি নিয়েই আসবো।”

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন