সোহানকে স্কোয়াডে দেখে নির্বাচকদের ধন্যবাদ জানালেন রাজিন

সোহানকে স্কোয়াডে দেখে নির্বাচকদের ধন্যবাদ জানালেন রাজিন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ । ১১:৪৭ অপরাহ্ণ

সোহানকে স্কোয়াডে দেখে নির্বাচকদের ধন্যবাদ জানালেন রাজিন

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই দল ঘোষণা করেছে। তিন বছর পর জাতীয় টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার সঙ্গে ফিরেছেন ওপেনার সাইফ হাসানও।

দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করে আসা সোহানকে জাতীয় দলে ফেরানোয় নির্বাচক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালেহ।

সোহানকে স্কোয়াডে দেখে নির্বাচকদের ধন্যবাদ জানালেন রাজিন মঙ্গলবার (২৬ আগস্ট) গণমাধ্যমে আলাপকালে রাজিন বলেন, “নতুন যে দল ঘোষণা হয়েছে, সেটি আমি ইতিবাচকভাবে দেখি। বিশেষ করে নির্বাচকদের ধন্যবাদ দিতে চাই, কারণ তারা সঠিক সময়ে সোহানকে ফিরিয়ে এনেছেন। তার জায়গাটা প্রাপ্য ছিল। পাশাপাশি সাইফ হাসানকেও সুযোগ দেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে দলটি এখন বেশ শক্তিশালী।”

এশিয়া কাপে বাংলাদেশকে ঘিরে আশাবাদ

সোহানকে স্কোয়াডে দেখে নির্বাচকদের ধন্যবাদ জানালেন রাজিন বাংলাদেশ দল নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাজিন আরও বলেন, “আমি এটা বলছি না যে এশিয়া কাপে বাংলাদেশকে অবশ্যই শিরোপা জিততে হবে। তবে আমাদের দল যদি সেমিফাইনাল খেলতে পারে এবং ফাইনালে জায়গা করে নেয়, তাহলেই আমি খুশি হব। কারণ এই স্কোয়াডে অভিজ্ঞতার সমন্বয় আছে—ওপেনার থেকে শুরু করে সোহান পর্যন্ত সবাই অনেক পরিণত। সাইফ হাসানও দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলছে।”

সাবেক এই ক্রিকেটার মনে করেন, বর্তমান স্কোয়াডে অভিজ্ঞতা ও প্রতিভার সমন্বয় থাকায় এশিয়া কাপে বাংলাদেশ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে সক্ষম হবে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন