গণছুটিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা চার দফা দাবিতে রবিবার (৬ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের গণছুটি শুরু করার ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।
তিনি অভিযোগ করেন
গণছুটিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা ,দীর্ঘদিন ধরে বিভিন্ন কমিটি গঠন ও আলোচনার আশ্বাস দিলেও বিদ্যুৎ মন্ত্রণালয় কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। বরং আন্দোলনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিচ্যুতি, বদলি ও বরখাস্তসহ নানা হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে কর্মীদের মধ্যে গভীর অসন্তোষ বিরাজ করছে।
অঞ্জু রানী আরও বলেন, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্ত হওয়া কর্মকর্তাদের পুনর্বহাল করতে হবে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।
চার দফা দাবি এক নজরে
১️⃣ আরইবি-পিবিএস একীভূতকরণ বা কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং বদলি বা বরখাস্ত সংক্রান্ত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন।
২️⃣ ১৭ আগস্ট থেকে বরখাস্ত, চাকরিচ্যুত ও সংযুক্ত কর্মকর্তাদের সকল আদেশ বাতিল করে পূর্বের কর্মস্থলে ফেরত দেওয়া।
৩️⃣ জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারের অবস্থান কর্মসূচির কারণে যোগ দিতে না পারা পাঁচ কর্মীকে পুনরায় পদায়ন।
৪️⃣ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ।
গ্রামীণ বিদ্যুৎ সেবায় প্রভাব
গণছুটিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা , বাংলাদেশের প্রায় ১৪ কোটি গ্রামীণ জনগোষ্ঠী সরাসরি পল্লী বিদ্যুৎ সেবার উপর নির্ভরশীল। আন্দোলন দীর্ঘ হলে সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তির মুখে পড়তে হতে পারে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৩৮ অপরাহ্ণ