নির্বাচন নিয়ে ভয় নেই ! গুজব ছড়ানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে ভয় নেই ! গুজব ছড়ানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের মনে কোনো উদ্বেগ নেই। তবে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে অযথা ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তিনি মনে করেন, সাধারণ মানুষ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না এবং নির্বাচনী প্রক্রিয়া জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা স্কুলের বড়মাঠে আসন্ন জেলা বিএনপির সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন,
গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে। নির্যাতনের ভয়ে অনেক নেতাকর্মীকে এলাকা ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে দীর্ঘদিন সম্মেলনের আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু সব বাধা অতিক্রম করে এবার তরুণদের সম্পৃক্ত করে সফল সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
তিনি আরও জানান, সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার উপস্থিতি ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতাকর্মীদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন,
“এই সম্মেলন শুধু ঠাকুরগাঁওয়ের জন্য নয়, পুরো দলের জন্য নতুন দিগন্তের সূচনা হবে।”
এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতা ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৪৯ অপরাহ্ণ