আটঘরিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

আটঘরিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত
ফজলে রাব্বি রুহান
প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:২৪ অপরাহ্ণ

আটঘরিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

পাবনার আটঘরিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আব্দুল্লাহ এলাহী (১৯) নামে এক যুবক। ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ নাগদাহ গ্রামে।

আহত এলাহী একই গ্রামের বাসিন্দা মো. বিল্লালের ছেলে।

আটঘরিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

কীভাবে ঘটলো ঘটনাটি

আটঘরিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানায়, রাত ৯টার কিছু পরে এলাহী ও তার বন্ধু সাব্বির স্থানীয় মসজিদের পাশে ব্রিজে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় অরিন (২৪) নামে এক যুবক মাদকাসক্ত অবস্থায় মোটরসাইকেল থামিয়ে তাদের কাছে এসে আচমকা হামলা চালায়।

আটঘরিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত
আটঘরিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

প্রথমে সে সাব্বিরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরে ধারালো ছুরি দিয়ে এলাহীর মাথা ও কপালে আঘাত করে গুরুতর জখম করে। একই সঙ্গে তার কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে এলাহীকে উদ্ধার করে আটঘরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ছিনতাইকারী সম্পর্কে তথ্য

আটঘরিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত , আসামি অরিন (২৪) একই উপজেলার মিয়া পাড়া গ্রামের আবু তালেবের ছেলে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি, ছিনতাই, জুয়া ও মাদক ব্যবসা বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

পুলিশের বক্তব্য

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, “ঘটনার পর আহত যুবকের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেছে। ইতোমধ্যেই অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।”

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন