এক টানা ১৪ দিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

এক টানা ১৪ দিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:৩১ পূর্বাহ্ণ

এক টানা ১৪ দিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সরকারি নিম্নমাধ্যমিক,মাধ্যমিক ও মহাবিদ্যালয় গুলো। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে টানা ১২ দিনের ছুটি থাকবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও বন্ধ থাকবে ৯ দিন। তবে ছুটির শুরুতেই সাপ্তাহিক ছুটি মিলে শিক্ষার্থীরা টানা ১১ দিন বিদ্যালয়ের বাইরে থাকবে।

কলেজে সর্বাধিক ছুটি

এক টানা ১৪ দিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ,সবচেয়ে বেশি ছুটি থাকবে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজগুলোতে। সাপ্তাহিক বন্ধসহ কলেজগুলোতে মোট ১৪ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

ছুটি শুরুর সময়সীমা

২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে এই ছুটি কার্যকর হবে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ সেপ্টেম্বর) যুক্ত হওয়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কার্যত টানা ছুটি হবে।

এ ছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষকদের জন্য ঐচ্ছিক ছুটি থাকবে।

অন্যান্য ধর্মীয় উৎসবের ছুটি

এক টানা ১৪ দিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান , শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও একই সময়ে অন্তর্ভুক্ত থাকবে।

এতে দেখা যাচ্ছে, বিভিন্ন ধর্মীয় উৎসবের কারণে এবার শিক্ষার্থীরা বছরের অন্যতম দীর্ঘ ছুটি উপভোগ করতে যাচ্ছে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন