লন্ডনে ভুয়া মামলা উদ্ধৃতি: বাংলাদেশি ব্যারিস্টার মুজিবুর রহমান তদন্তের মুখে

লন্ডনে ভুয়া মামলা উদ্ধৃতি: বাংলাদেশি ব্যারিস্টার মুজিবুর রহমান তদন্তের মুখে
প্রথম আলো ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৩১ অপরাহ্ণ

প্রথম আলো ডেস্ক

লন্ডনে ভুয়া মামলা উদ্ধৃতি: বাংলাদেশি ব্যারিস্টার মুজিবুর রহমান তদন্তের মুখে:

লন্ডনের আপার ট্রাইব্যুনাল (ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম চেম্বার) কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুল চ্যাটজিপিটি থেকে ভুয়া মামলা উদ্ধৃত করার ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ মুজিবুর রহমানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। আদালত মনে করে, এটি আইনজীবীর অপেশাদার আচরণের শামিল। বিষয়টি এখন যুক্তরাজ্যের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার স্ট্যান্ডার্ড বোর্ড (BSB)-এর কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এটি যুক্তরাজ্যে প্রথম বড় ধরনের উদাহরণ, যেখানে একজন আইনজীবী এআই-সৃষ্ট ভুয়া রায় আদালতে ব্যবহার করেছেন। ফলে আইন পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ঝুঁকি ও নৈতিকতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ভুয়া মামলার উদ্ধৃতি

শুনানিটি হয় ২৩ জুলাই ২০২৫ এবং রায় ঘোষণা করা হয় ১২ আগস্ট। রায়ে উল্লেখ করা হয়, ব্যারিস্টার মুজিবুর রহমান তাঁর আপিল খসড়ায় “Y (China) [2010] EWCA Civ 116” নামে একটি মামলার রেফারেন্স দেন। কিন্তু তদন্তে প্রমাণিত হয়, এ ধরনের কোনো মামলা আদৌ নেই।

প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে আদালতে জেরার মুখে স্বীকার করেন যে, উদ্ধৃতিটি এসেছে চ্যাটজিপিটি থেকে। তবে আদালতে জমা দেওয়ার আগে তিনি কোনো যাচাই করেননি।

আদালতের পর্যবেক্ষণ

লন্ডনে ভুয়া মামলা উদ্ধৃতি: বাংলাদেশি ব্যারিস্টার মুজিবুর রহমান তদন্তের মুখে , বিচারপতি জাস্টিস ডভ ও জজ লিন্ডসলি তাঁদের রায়ে বলেন, আদালতে সঠিক ও সত্য তথ্য প্রদান আইনজীবীর মৌলিক দায়িত্ব। যাচাই ছাড়া এআই-উৎপাদিত তথ্য ব্যবহার করা অনৈতিক এবং অপেশাদার আচরণ।

রায়ে আরও বলা হয়, ব্যারিস্টার মুজিবুর রহমান ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলা তৈরি করেননি। তাই পুলিশ তদন্ত বা আদালত অবমাননা প্রক্রিয়ার প্রয়োজন নেই। তবে একাধিকবার বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে তিনি আদালত ও আইনজীবী পেশার প্রতি আস্থাকে ক্ষুণ্ন করেছেন। এজন্য বিষয়টি বার স্ট্যান্ডার্ড বোর্ডে পাঠানো হয়েছে, যাতে তারা তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

বার স্ট্যান্ডার্ড বোর্ডের ভূমিকা

লন্ডনে ভুয়া মামলা উদ্ধৃতি: বাংলাদেশি ব্যারিস্টার মুজিবুর রহমান তদন্তের মুখে , বার স্ট্যান্ডার্ড বোর্ড (BSB) হলো যুক্তরাজ্যের আইনজীবী নিয়ন্ত্রক সংস্থা। কোনো আইনজীবী যদি ভুয়া তথ্য দেন, অনৈতিক আচরণ করেন বা পেশাগত দায়িত্বে ব্যর্থ হন, তবে প্রতিষ্ঠানটি সতর্কীকরণ, জরিমানা, লাইসেন্স স্থগিত কিংবা স্থায়ীভাবে বাতিল পর্যন্ত ব্যবস্থা নিতে পারে।

ব্যারিস্টারের প্রতিক্রিয়া

প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে ব্যারিস্টার মুজিবুর রহমান বলেন, তিনি আদালতে যথেষ্ট নথিপত্র জমা দিয়েছিলেন। কিন্তু আদালত সেগুলো বিবেচনা না করে তাঁর বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে এবং তাঁর আইনজীবী ইতোমধ্যে আপিলের প্রস্তুতি নিচ্ছেন।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন