আরও কয়েকদিন বৃষ্টি থাকতে পারে :
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে দেশের ওপর কিছুটা দুর্বল অবস্থায় থাকলেও বেশ কিছু অঞ্চলে বৃষ্টির দেখা মিলছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শুক্রবার ও শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১২ অক্টোবরের পর বৃষ্টিপাতের হার কমে যাবে। তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী ১৫ অক্টোবরের দিকে দেশ থেকে বিদায় নিতে পারে। ফলে মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে।
বিভাগভিত্তিক পূর্বাভাস
আরও কয়েকদিন বৃষ্টি থাকতে পারে , আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সর্বশেষ বৃষ্টিপাতের তথ্য
বৃহস্পতিবার সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২২টিতে বৃষ্টিপাতের তথ্য নথিভুক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বাধিক বৃষ্টি রেকর্ড করা হয়েছে চাঁদপুরে—৮৭ মিলিমিটার। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ১১:৩৪ অপরাহ্ণ