রাষ্ট্রের সুরক্ষায় আধুনিক ও দক্ষ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে : তারেক রহমান

প্রায় দুই দশক পর দেশে ফিরছেন তারেক রহমান বাসভবন প্রস্তুত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ । ৮:৪৪ অপরাহ্ণ

রাষ্ট্রের সুরক্ষায় আধুনিক ও দক্ষ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত

চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রের নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন একটি আধুনিক, দক্ষ ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা। তিনি বলেন, “প্রতিটি মানুষের ভেতরে একেকটি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে, আর সেই প্রতিভা বিকাশের মধ্য দিয়েই জাতির অগ্রগতি সম্ভব।”

রাষ্ট্রের সুরক্ষায় আধুনিক ও দক্ষ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে : তারেক রহমান
ফাইল ছবি,জনাব তারেক রহমান

শনিবার

বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ নিয়ে আয়োজিত স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তারেক রহমান বলেন

“২১ শতকে টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থায় আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তি যুক্ত করতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে এমনভাবে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা বিশ্ব প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে পারে।”

তিনি আরও জানান

ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ইতোমধ্যে শিক্ষা সংস্কারে কাজ করছে। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে, যারা দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করার পরিকল্পনা নিয়েছে। রাষ্ট্রের সুরক্ষায় আধুনিক ও দক্ষ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে : তারেক রহমান

রাষ্ট্রের সুরক্ষায় আধুনিক ও দক্ষ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে : তারেক রহমান
২০২১ সালে তারেক জিয়া

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন