সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১,৪৩২ জন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১,৪৩২ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ । ১০:৪৩ অপরাহ্ণ

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ১,৪৩২ জন

রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৯৪৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৪৮৭ জন বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান

দেশের বিভিন্ন জেলায় সমন্বিত অভিযানে পুলিশ অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করেছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি লোহার ওয়ান শট পিস্তল, একনলা বন্দুক এবং একটি পাইপগান উদ্ধার করা হয়। এছাড়া দু’টি দেশি শটগান, দু’টি এলজি, ৮ রাউন্ড কার্তুজ এবং ১০ রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে।

পুলিশ সদর দফতরের কর্মকর্তারা জানান, সারা দেশে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন