রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা হৃদয় গাজীর একাডেমিক কার্যক্রম স্থগিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা হৃদয় গাজীর একাডেমিক কার্যক্রম স্থগিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ । ১০:৩৮ অপরাহ্ণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা হৃদয় গাজীর একাডেমিক কার্যক্রম স্থগিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সহপাঠীকে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় গাজীকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা হৃদয় গাজীর একাডেমিক কার্যক্রম স্থগিত
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সংগৃহীত

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় গাজী একই বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরে ভুক্তভোগী জাহিদুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরবর্তীতে উপাচার্য ও উপ-উপাচার্যের নির্দেশক্রমে হৃদয় গাজীকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন