রাজধানীতে ড্রামের ভেতর মিলল আশরাফুলের খণ্ড-বিখণ্ড মরদেহ

রাজধানীতে ড্রামের ভেতর মিলল আশরাফুলের খণ্ড-বিখণ্ড মরদেহ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ৯:৫৩ অপরাহ্ণ

রাজধানীতে ড্রামের ভেতর মিলল আশরাফুলের খণ্ড-বিখণ্ড মরদেহ

রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশে একটি ড্রামের ভেতর থেকে খণ্ড-বিখণ্ড এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা ফুটপাতে ফেলে রাখা একটি নীল রঙের ড্রাম থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, হাইকোর্ট মাজার এলাকার পাশে পানির পাম্পসংলগ্ন ফুটপাতে রাখা ড্রামটি থেকে এক ব্যক্তির টুকরো টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “মরদেহটি কে বা কারা এখানে ফেলে গেছে তা জানতে আমরা সিসিটিভি ফুটেজ ও আশপাশের তথ্য যাচাই করছি।”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, দুটি ড্রাম উদ্ধার করা হয়েছে—এর একটি থেকে মরদেহ এবং অন্যটিতে চাল পাওয়া গেছে। ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে জানা গেছে, নিহত ব্যক্তির নাম আশরাফুল হক, তিনি রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা।

তিনি আরও জানান, মরদেহটি ভয়াবহভাবে খণ্ড-বিখণ্ড করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহটি ড্রামে ভরে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এ ঘটনায়। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ, এবং ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন