হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ । ৮:৪২ অপরাহ্ণ

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে, যার ফলে ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। শনিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে মধুবাগ ব্রিজ এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ জানান, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ করেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে পড়ে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক তৈরি হলেও কোনো ব্যক্তি আহত হয়নি। আগুনে মোটরসাইকেলের আংশিক ক্ষতি হয়েছে।

পুলিশ পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন