নোয়াখালীর ৬ আসন জয়ের অঙ্গীকার

নোয়াখালীর ৬ আসন জয়ের অঙ্গীকার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ । ৮:৫৩ অপরাহ্ণ

নোয়াখালীর ৬ আসন জয়ের অঙ্গীকার

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে কবিরহাট বাজারে শনিবার সন্ধ্যায় এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার শীর্ষ নেতারা অংশ নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের প্রস্তুতি ও লক্ষ্যের কথা তুলে ধরেন।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট আবদুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

নেতারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা নিরলসভাবে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি—আগামী জাতীয় নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বড় ব্যবধানে জয়ী হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে “উপহার” দেওয়া হবে।

সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন