ট্রাইব্যুনালের রায় নিয়ে কি বললেন শেখ হাসিনা ? 

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড !
নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ । ৯:৩৪ অপরাহ্ণ

ট্রাইব্যুনালের রায় নিয়ে কি বললেন শেখ হাসিনা ?

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত” মন্তব্য করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ভারতে অবস্থানরত হাসিনা

ট্রাইব্যুনালের রায় নিয়ে কি বললেন শেখ হাসিনা ? এক দীর্ঘ পাঁচ পৃষ্ঠার বিবৃতিতে বলেন, তাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দুর্বল ও নিষ্ক্রিয় করার পরিকল্পিত প্রচেষ্টা”। তাঁর এই প্রতিক্রিয়া বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

ট্রাইব্যুনালের রায় নিয়ে কি বললেন শেখ হাসিনা ? 
জুলাই গণহত্যার ছবি

এর আগে বিচারপ্রক্রিয়া চলাকালে তিনি পুরো মামলাটিকে ‘প্রহসনমূলক’ বলে অভিযোগ করেছিলেন। হাসিনার দাবি ছিল—ন্যায়সঙ্গত বিচার হলে তিনি অভিযোগকারীদের সরাসরি মোকাবিলা করতেই প্রস্তুত ছিলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, চাইলে অন্তর্বর্তী সরকার এই অভিযোগসমূহ হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে উপস্থাপন করতে পারে। মানবাধিকার, উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে নিজের “ইতিবাচক রেকর্ড” নিয়ে তিনি সন্তুষ্ট বলেও দাবি করেন।

সোমবার দুপুরে চব্বিশের জুলাই-আগস্টে

সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয়।

এ মামলায় দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে হাজির হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধ ইস্যুতে ট্রাইব্যুনালে এটাই প্রথম মামলার রায়।

ট্রাইব্যুনালের রায় নিয়ে কি বললেন শেখ হাসিনা ? 
সংসদে একত্রিত ছাত্র জনতা
প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন