শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়ে পাঠানো আবেদন পর্যালোচনায়: ভারত

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়ে পাঠানো আবেদন পর্যালোচনায়: ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ১০:৪৩ অপরাহ্ণ

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়ে পাঠানো আবেদন পর্যালোচনায়: ভারত

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে দিল্লিতে পাঠানো অনুরোধপত্র পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের পাঠানো চিঠিটি এখন তাদের বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি কাঠামোর অংশ হিসেবে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে আছে।

তিনি বলেন, “বিষয়টি আমাদের নিয়মিত বিচারিক প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ধাপ অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছিল—ঢাকার রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি, গণতান্ত্রিক মূল্যবোধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখতে তারা বাংলাদেশের জনগণের স্বার্থে পাশে থাকবে এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখবে।

অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দিল্লিতে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত চিঠির এখনো কোনো আনুষ্ঠানিক জবাব তারা পাননি।

তিনি বলেন, “কোনো উত্তর আসেনি। এমন ধরনের বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া পাওয়া যায় না—এটাই স্বাভাবিক। আমরা অপেক্ষা করছি।”

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন