লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন
শনিবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজন করা অনুষ্ঠানে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তাদের ফুল দিয়ে বরণ করেন।
যোগদানকারীরা বলছেন—আওয়ামী লীগ সরকারের সময় নানা মামলার মুখে পড়লেও দলের পাশে ছিলেন, কিন্তু ৫ আগস্টের পর জামায়াত তাদের আর গুরুত্ব দেয়নি।
একজন নতুন কর্মী সাইফুল ইসলাম বলেন—তার নামে চারটি মামলা থাকা সত্ত্বেও জামায়াত তাকে আর চিনতে চায়নি, বরং মামলার সব জামিন করিয়ে দিয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাজীব।
আরেক নেতা মনিরুল ইসলাম অভিযোগ করেন—তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৬টি মামলা হলেও কোনো মূল্যায়ন পাওয়া যায়নি।
বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন—দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকার আদর্শে তারা বিশ্বাসী, বিএনপি ক্ষমতায় এলে যোগদানকারীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ । ৭:৩৪ অপরাহ্ণ