খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ পাবেন না ভিভিআইপি সুবিধা : রিজওয়ানা হাসান

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ পাবেন না ভিভিআইপি সুবিধা : রিজওয়ানা হাসান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ । ১০:১০ অপরাহ্ণ

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ পাবেন না ভিভিআইপি সুবিধা : রিজওয়ানা হাসান

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) কেবলমাত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, সরকারের জারি করা গেজেট অনুযায়ী এসএসএফের ভিভিআইপি সুরক্ষা শুধুমাত্র বেগম জিয়ার জন্য প্রযোজ্য, তাঁর পরিবারের অন্য কোনো সদস্য এই সুবিধা পাবেন না।

রিজওয়ানা হাসান জানান, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সরকার মানবিক বিবেচনায় তাঁর চিকিৎসা প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

দিনের শুরুতে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেশ কিছু অধ্যাদেশ ও খসড়া নীতি অনুমোদন দেওয়া হয়। পরে বিকেলে সেইসব সিদ্ধান্ত ও আলোচনার সারসংক্ষেপ গণমাধ্যমের সামনে তুলে ধরেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন