দুই দিনের ছুটি নিশ্চিত! ক্ষমতায় গেলেই বড় সিদ্ধান্ত নেবে এনসিপি

দুই দিনের ছুটি নিশ্চিত! ক্ষমতায় গেলেই বড় সিদ্ধান্ত নেবে এনসিপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ । ৯:৩৯ অপরাহ্ণ

দুই দিনের ছুটি নিশ্চিত! ক্ষমতায় গেলেই বড় সিদ্ধান্ত নেবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র–শনিবার ছুটি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘জুলাই স্পিরিটে আলোকিত’ পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স–এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এনসিপি সরকার গঠন করতে পারলে, কিংবা সরকারে অংশ নিতে পারলে—প্রাইভেট সেক্টরেও শুক্র–শনিবার দুই দিনের ছুটি বাধ্যতামূলক করা হবে।”

তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের চাকরি বাজারের দুরবস্থা উল্লেখ করে বলেন, “পাবলিক ও প্রাইভেট দুই সেক্টরেই দলীয় আনুগত্য, পরিবারতন্ত্র, তোষামোদ—এসবই চাকরি পাওয়ার প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছিল। এ সংস্কৃতি আমরা বদলাতে চাই।”

ছোট রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “বড় দলের কাছে মাথা ঝুঁকিয়ে লাভ নেই। নিজের অবস্থান বিক্রি করে দিলে জনগণের আস্থা ফেরানো যায় না। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি আর ধর্মকে রাজনৈতিক ব্যবসা বানানোর সময় শেষ। আমরা ভাঙা কাঠামো ঠিক করতে এসেছি—এখন দেশের ভবিষ্যৎ গড়ার সময়।”

অনুষ্ঠানে ভারতের প্রতি কড়া বার্তাও দেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ভারতকে স্পষ্টভাবে বলতে চাই—বাংলাদেশের নির্বাচনে নাখোশ ভূমিকা নিতে আসবেন না। এখানে বহু ব্যবসা–বাণিজ্য রয়েছে, ভুল পদক্ষেপ নিলে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ায় যে রাজনৈতিক সন্ত্রাস চলছে, আমরা তা প্রতিহত করতে প্রস্তুত।”

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন