গুলিবিদ্ধ হাদিকে নেওয়া হলো ঢামেকে
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, আহত অবস্থায় হাদিকে দ্রুত হাসপাতালে আনা হয় এবং জরুরি বিভাগে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর বিজয়নগরের কালপাট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি আহত হন। ঘটনার পরপরই তাকে সহযোগীরা হাসপাতালে নেন।
ঘটনার পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ । ৩:১১ অপরাহ্ণ