ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে উদ্যোগী সরকার: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৯:৫৯ অপরাহ্ণ

ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে উদ্যোগী সরকার: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সম্পর্ক আরও ইতিবাচক পর্যায়ে নিতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক খুব একটা অবনতি হয়নি। তবে ভবিষ্যতে যেন কোনো ধরনের অস্বাভাবিকতা তৈরি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও জানান, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ত বা বিরূপ সম্পর্ক চায় না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন