পুঠিয়ায় হাটে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক – প্রাণ গেল চারজনের

পুঠিয়ায় হাটে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক - প্রাণ গেল চারজনের
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ১১:০৬ অপরাহ্ণ

পুঠিয়ায় হাটে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক – প্রাণ গেল চারজনের

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি হাটে ঢুকে উল্টে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার

(সকাল) পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ব্যস্ত সময়ে রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হাটের ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই ট্রাকটি উল্টে গেলে হাটে থাকা কয়েকজন চাপা পড়েন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জাম্মেল হক জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই আরও একজন মারা যান। পরে স্বজনরা মরদেহগুলো নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে পুঠিয়া ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুঠিয়ায় হাটে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক – প্রাণ গেল চারজনের

নিহতদের মধ্যে রয়েছেন

—নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)। আহত রায়হান আলী (৪০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন