ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নিহারেন্দু চক্রবর্তী || ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশের সময়: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ । ৯:১২ অপরাহ্ণ

ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামি মো. জামাল মিয়া (৫১) গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ২০২৬) দুপুর দেড়টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর পূর্বপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। নাসিরনগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে যৌথবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে জামাল মিয়াকে আটক করে।

স্থানীয় সূত্র জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টহল ও দীর্ঘদিন পলাতক আসামি গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

গ্রেপ্তারকৃত মো. জামাল মিয়া হরিপুর পূর্বপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একই গ্রামের আবুলাল মিয়া (৫৫), পিতা—দুনু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গ্রেপ্তারের পর জামাল মিয়াকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথবাহিনী সূত্রে নিশ্চিত করা হয়েছে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন