কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ বৃদ্ধের মৃত্যু

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ বৃদ্ধের মৃত্যু
হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ১০:০৪ অপরাহ্ণ

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ বৃদ্ধের মৃত্যু

সরিষা ক্ষেতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে যেয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নুরুল ইসলাম তরফদার নামে (৭৪) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিদ্যুৎপৃষ্ঠে নিহত নুরুল ইসলাম তরফদার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারি গ্রামের মৃত রজব আলী তরফদারের পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর পানিয়া গ্রামের বাড়িতে। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ- পরিদর্শক তাপস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন