বীরগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের যধুরমোড় এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম মঞ্জু।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি আগামী নির্বাচনে জনগণের ভোট ও সমর্থন কামনা করেন।
সুজালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সহ-সভাপতি মোজাহারুল ইসলাম এবং জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্কাস আলী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাইসুর রহমান লিপু, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সুজালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়

অরুন চন্দ্র শীল দিনাজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ । ৯:১২ অপরাহ্ণ