বেপরোয়া ইটবোঝাই ট্রলির চাপায় গাংনীতে বৃদ্ধের মৃত্যু

বেপরোয়া ইটবোঝাই ট্রলির চাপায় গাংনীতে বৃদ্ধের মৃত্যু
জুলফিকার আলী গাংনী উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ । ৯:২৭ অপরাহ্ণ

বেপরোয়া ইটবোঝাই ট্রলির চাপায় গাংনীতে বৃদ্ধের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় বেপরোয়া গতির ইটবোঝাই ট্রলির ধাক্কায় কালু মন্ডল (৬২) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু মন্ডল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হর্ষ্ব মন্ডলের ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, কালু মন্ডল ব্যক্তিগত কাজে গাংনী বাজারে এসে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে একটি পার্সেল পাঠান। পরে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া বাজার এলাকায় ওষুধ কিনতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, দুর্ঘটনাকবলিত ট্রলিটিতে কোনো ধরনের লাইট বা সতর্ক সংকেত ছিল না। অতিরিক্ত গতি ও অবহেলার কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় জনগণ ট্রলিটি আটক করেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন