নেত্রকোণায় স্বামীর প্রচারণায় চিকিৎসক স্ত্রী

নেত্রকোণায় স্বামীর প্রচারণায় চিকিৎসক স্ত্রী
হৃদয় রায় সজীব নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:০৩ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণা -২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের প্রচারণায় নেমেছেন তার চিকিৎসক স্ত্রী লুৎফা হক।

প্রচারনার অংশ হিসেবে বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী এলাকা বারহাট্টা উপজেলার বাহাদুরপুর, বাদে চিরাম, নৈহাটীসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক পথসভা করেছেন এই চিকিৎসক।

চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কদ্দুছ নয়নের সভাপতিত্বে এবং মোঃ উজ্জল শেখের সঞ্চালনায় বারহাট্টা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মহিবুর রহমান রতনসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এসময় ডা. লুৎফা হক রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির আগামীর পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড, চিকিৎসা সহায়তা এবং বেকার ভাতা প্রদানসহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হবে। তিনি উপস্থিত ভোটারদের আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সটঃ- ডাঃ লুৎফা হক, বিএনপি মনোনীত প্রার্থীর স্ত্রী।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন