সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ১২ দলীয় জোটের প্রার্থী শিশির মনির নিজের পরাজয় স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই হার স্বীকার করেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ের শুভেচ্ছা জানান।
ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন,
“আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”
পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোস্টে ৭০ হাজারের বেশি রিয়েকশন পড়েছে এবং মন্তব্য করেছেন পাঁচ হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকারী।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো সুনামগঞ্জ-২ আসনের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৫৭ অপরাহ্ণ