ধানমন্ডি–৩২-এ বঙ্গবন্ধুর বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে তুমুল হট্টগোল পুলিশের হাতে ঢাবি অধ্যাপক!
ধানমন্ডি–৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন-এ শ্রদ্ধা জানাতে গিয়ে হট্টগোলের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক অধ্যাপক জামাল উদ্দীনকে ঘিরে ধরে উত্তেজনা সৃষ্টি করে। একপর্যায়ে তাকে ধাওয়া করে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অধ্যাপক জামাল উদ্দীন জানান, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভগ্ন বাসভবনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। ওই পোস্টে তিনি বিকেল চারটায় ধানমন্ডি–৩২ এ উপস্থিত হওয়ার কথা উল্লেখ করে আগ্রহীদের অংশগ্রহণের আহ্বান জানান।
পোস্টের ঘোষণার পর বিকেলে তিনি সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হট্টগোল শুরু হলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
- এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, অধ্যাপক জামাল উদ্দীনকে আটক করা হয়নি। তবে এ বিষয়ে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৪৪ অপরাহ্ণ