রমজানকে ঘিরে গাইবান্ধায় শিবিরের শক্তিশালী শোডাউন! শহরজুড়ে স্বাগত র‍্যালি

রমজানকে ঘিরে গাইবান্ধায় শিবিরের শক্তিশালী শোডাউন! শহরজুড়ে স্বাগত র‍্যালি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৩৩ অপরাহ্ণ

রমজানকে ঘিরে গাইবান্ধায় শিবিরের শক্তিশালী শোডাউন! শহরজুড়ে স্বাগত র‍্যালি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাইবান্ধা রেলওয়ে স্টেশন মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। স্টেশন এলাকা থেকে শুরু হয়ে র‍্যালিটি স্টেশন রোড, ডিবি রোড এবং শহীদ মিনারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির মাধ্যমে বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, রমজান কেবল সংযমের মাস নয়—এটি নৈতিকতা, মানবতা ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সময়। একই সঙ্গে রোজার সময় দিনের বেলা খোলা থাকা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি জানান অংশগ্রহণকারীরা।

জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ কারযাভী বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। সমাজের নৈতিক অবক্ষয় রোধে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে রমজানের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সবাইকে ইবাদত-বন্দেগির পাশাপাশি মানবকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিক, সদর উপজেলা সভাপতি সোহেল রানা, গাইবান্ধা সরকারি কলেজ সভাপতি মাহমুদুল হাসান মারুফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, রমজানের আগমনী বার্তা ছড়িয়ে দিতে এমন আয়োজন ইতিবাচক উদ্যোগ। তাদের মতে, পবিত্র মাসের তাৎপর্য সমাজের সব স্তরে তুলে ধরতে এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন