মানিকগঞ্জ ঘিওরে দানবীরতার দৃষ্টান্ত উপস্থাপন করলেন প্রবাসী

মানিকগঞ্জ ঘিওরে দানবীরতার দৃষ্টান্ত উপস্থাপন করলেন প্রবাসী
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:২১ অপরাহ্ণ

মানিকগঞ্জ ঘিওরে দানবীরতার দৃষ্টান্ত উপস্থাপন করলেন প্রবাসী

 

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোঁড়া ইউনিয়নের পেচার কান্দা গ্রামের কৃতী সন্তান ও ইতালি প্রবাসী মোঃ লাভলু মিয়া মানবিকতা, উদারতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য এলাকায় “দানোবীর” হিসেবে পরিচিতি পেয়েছেন। দীর্ঘ ১৩ বছর ধরে তিনি ইতালিতে কর্মরত থাকলেও জন্মভূমির প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ কখনও কমেনি।

পারিবারিকভাবে সচ্ছল পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি নিজের কর্মজীবন গড়ে তুলতে বিদেশে পাড়ি জমান। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও গ্রামের মানুষের খোঁজখবর রাখা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করা এসব কাজ নিয়মিতভাবে করে যাচ্ছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে অসচ্ছল পরিবারের চিকিৎসা সহায়তা, মসজিদ-মাদ্রাসায় অনুদান, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, রাস্তাঘাট সংস্কারে সহায়তা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন লাভলু মিয়া। তার সহযোগিতায় অনেক পরিবার স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে।

গ্রামের একাধিক বাসিন্দা জানান, লাভলু ভাই দূরে থাকলেও মনটা সবসময় গ্রামের মানুষের সঙ্গে। কোনো সমস্যা হলে আমরা তার কাছে গেলে তিনি সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন। তিনি শুধু অর্থ দিয়ে নয়, পরামর্শ দিয়েও পাশে থাকেন।

সমাজ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ—মোঃ লাভলু মিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বিশ্বাস করেন, ব্যক্তি উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নও সমান জরুরি। তাই তিনি নিজ গ্রামের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এলাকাবাসীর আশা, এমন মানবিক ও সমাজমুখী মানুষদের অনুপ্রেরণায় তরুণ প্রজন্ম সমাজসেবায় আরও এগিয়ে আসবে এবং প্রবাসী-স্বদেশের বন্ধন আরও সুদৃঢ় হবে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন