নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, এম এ হান্নান এমপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে মাটি ভরাটের কাজ ও নতুন গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার ১৩ জুন দুপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এবং ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র এম এ হান্নান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, গোকর্ণ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কেএম খালেদ,ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাফিন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক আবুল হাছান চৌধুরী,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এম নাছির রহমান, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি ইমরান মিয়া, উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন,সাবেক ছাত্র নেতা জালাল আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি তোষার মোল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ,যুবদল নেতা সফিকুর রহমান, প্রভাষক সৈয়দ ওয়ালী হায়দার, এডভোকেট আবু বক্কর মোল্লা,সৈয়দ আশরাফ আনোয়ার টিটু, সিদ্দিক মোল্লাসহ স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খ,ম, জায়েদ হোসেন ( নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৯:৫৫ অপরাহ্ণ