চিরিরবন্দরে অলিম্পিয়াড অনুষ্ঠিত
বিজ্ঞানচর্চার মাধ্যমে গড়ে উঠুক আগামী দিনের উদ্ভাবনী বাংলাদেশ
১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ে সকাল ১০ ঘটিকায় চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী ৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭৯ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে “প্রাথমিক বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুইজ, প্রশ্নোত্তর ও লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা; দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব বিশ্বজিৎ দাস; কারেন্ট হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব জালাল উদ্দীন মজুমদার; আজগার আলী মেমোরিয়াল হাসপাতালের স্বত্বাধিকারী জনাব ওয়াসিম; আল-কলম ইউনিভার্সাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ওবায়দুর রহমান সবুজ; চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুভাস রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জাতীয় শ্রেষ্ট সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব জগদীশ স্যার, প্রাইম রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ, এফএইচ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো: ফারুক হোসেন, সহকারী শিক্ষকবৃন্দ , অভিভাবকবৃন্দ, চিরিরবন্দর উপজেলার বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন এবং অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম. রেজাউর রহমান (বকুল)।
শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অনুসন্ধান, যুক্তিবোধ ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। বিজ্ঞান অলিম্পিয়াড শিশুদের বিজ্ঞানমনস্ক করে তোলে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে উদ্ভাবনী, গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। তাদের এ মহৎ উদ্যোগ ভবিষ্যতেও শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে নতুন দিগন্ত উন্মোচন করবে—এটাই প্রত্যাশা। বিশ্বজিৎ স্যারের লেখা বই বিজ্ঞান অলিম্পিয়াডকে আরও উপভোগ্য করেছে।
আজ অংশগ্রহণকারী শিশুদের চোখেমুখে ছিল আনন্দ, উৎসাহ ও শেখার অদম্য আগ্রহ। শিক্ষকদের অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীদের শেখার প্রতি ভালোবাসা সৃষ্টি করা। কারণ আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তারাই গড়ে তুলবে একটি সুন্দর, সমৃদ্ধ, বিজ্ঞানমনস্ক ও উন্নত বাংলাদেশ

চিরিরবন্দর (দিনাজপুর)
প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ৮:২১ অপরাহ্ণ