রোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি মোশারফ গ্রেপ্তার
কক্সবাজারের রামু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপহরণ, দস্যুতা ও একাধিক মামলার আসামি মোশারফকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে সোমবার (১৫ জুন) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের চেরাংঘাট এলাকার বাসিন্দা মোশারফ (পিতা: নুরুল হক)কে গ্রেপ্তার করা হয়। তিনি অপহরণ ও দস্যুতাসহ মোট ১১টি মামলার আসামি এবং সিআর নং-১০৩/২৪ (রামু) মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
রামু থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণ ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আব্দুল্লাহ আল নোমান ( কক্সবাজার )
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ । ৭:৩৬ অপরাহ্ণ