বিশ্বকাপের পঞ্চম দিনে অমীমাংসিত সকল দলের ফলাফল। আজ মাঠে দেখা যাবে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সকে

উম্মে সাউদা তাবাচ্ছুম ( চট্টগ্রাম )
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ । ৮:১৬ অপরাহ্ণ

বিশ্বকাপের পঞ্চম দিনে অমীমাংসিত সকল দলের ফলাফল। আজ মাঠে দেখা যাবে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সকে

বিশ্বকাপের পঞ্চম দিনে সকল দলই মাঠ ছাড়ল অমীমাংসিত ফল নিয়ে। বিশেষ করে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন, যা কিনা কেপ ভার্দের বিপক্ষে একটি গোলও করতে পারেনি। তাছাড়া এক–এক গোলে ড্র করেছে বেলজিয়াম–মিশর এবং সৌদি আরবও এক–এক গোলে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে।

তাছাড়া এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দল ইরান, যারা বেশ সংকটের মধ্য দিয়ে বিশ্বকাপে এসেছে এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে।

তাছাড়া আজকে মাঠে নামতে চলেছে গত আসরের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স। তারা বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থান বহু আগেই প্রমাণ করেছে। এই দুটি ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

এবার প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে এবং সকল দলই অপর দলের প্রতি প্রতিদ্বন্দ্বিতামূলক ইঙ্গিত দিচ্ছে। প্রতিটি দলই বুঝিয়ে দিচ্ছে যে এবারের প্রতিযোগিতা খুবই কঠিন হতে চলেছে।

 

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন