মুকসুদপুরে তৃণমূল আওয়ামী লীগ নেতার পদত্যাগ

মুকসুদপুরে তৃণমূল আওয়ামী লীগ নেতার পদত্যাগ
মুকসুদপুর (গোপালগঞ্জ)
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬ । ১০:৪৭ অপরাহ্ণ

মুকসুদপুরে তৃণমূল আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবলু গাজী দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১৭ জুন) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের দলীয় পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে বাবলু গাজী বলেন, তিনি মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় পদ ও পদবি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, “আজ ১৭ জুন ২০২৬ তারিখ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকব না।”
সংবাদ সম্মেলনে তিনি তাঁর সিদ্ধান্তের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন।
#
মাসুদ রহমান এনামুল

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন