কে হতে যাচ্ছে মধ্যনগর ইউনিয়ন আগামী চেয়ারম্যান
আসন্ন মধ্যনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে জোর নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন প্রধান আলোচনার বিষয় কে হচ্ছেন আগামী দিনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাধারণ ভোটারদের মুখে মুখে ঘুরছে চারজন পদপ্রার্থীর নাম। দলীয় পরিচয় এবং জনপ্রিয়তার সমীকরণ মিলিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন এই চার হেভিওয়েট প্রার্থী।
আলোচনায় উঠে আসা চার প্রার্থী এবং তাদের পরিচয় নিচে তুলে ধরা হলো:
১.রনি মিয়া: মধ্যনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্যতম প্রধান ও আলোচিত প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন রনি মিয়া। তিনি বর্তমানে সিলেট মহানগর যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২.মিজানুর রহমান মিনু: বর্তমান রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ মিজানুর রহমান মিনু। তিনি মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক হিসেবে মাঠ পর্যায়ে বেশ সক্রিয় রয়েছেন।
১.আবুল বাশার: রাজনৈতিক মাঠে আরেক প্রভাবশালী প্রার্থী হলেন আবুল বাশার। তিনি মধ্যনগর উপজেলা বিএনপির ২ নং যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে তার শক্ত অবস্থান রয়েছে।
৩.আব্দুল খালেক মন্ডল: বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল খালেক মন্ডলও চেয়ারম্যান পদে শক্ত প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন। তিনিও নিজের কর্মী-সমর্থকদের নিয়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
ভোটাররা বলছেন, প্রার্থীরা সবাই যোগ্য এবং নিজ নিজ অবস্থানে জনপ্রিয়। তবে শেষ পর্যন্ত ভোটাররা কার গলায় বিজয়ের মালা পরাবেন, তা দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এলাকা জুড়ে এখন শুধু একটাই প্রশ্ন—কে হতে যাচ্ছেন আগামী মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ১২:১৪ পূর্বাহ্ণ