সাতক্ষীরার মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ও আবর্জনার ভাগাড়

সাতক্ষীরার মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ও আবর্জনার ভাগাড়
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ৮:৩৯ অপরাহ্ণ

সাতক্ষীরার মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ও আবর্জনার ভাগাড়

সাতক্ষীরার যশোর মহাসড়কের লস্কর ফিলিং স্টেশনের পাশে সাতক্ষীরা পৌরসভা কর্তৃক অপরিকল্পিত ভাবে ময়লা আবর্জনার ভাগাড় ডাম্পিং স্টেশন গড়ে তোলায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। ব্যস্ত তম এই মহাসড়কের ঠিক পাশেই উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলায় বাতাসে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।যা সাধারণ মানুষের চলাচলকে দুর্বিষহ করে তুলেছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন পৌরসভার বিভিন্ন এলাকার বর্জ্য এনে এখানে স্তূপ করে রাখা হচ্ছে। এই জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ যাতায়াত করেন। যাতায়াতের সময় বাতাসে ভেসে আসা তীব্র দুর্গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কের পাশে এভাবে উন্মুক্ত স্থানে ময়লা ফেলার কারণে মারাত্মক পরিবেশ দূষণ ঘটছে এবং রোগ ব্যাধি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। এই চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং পরিবেশ রক্ষায় অনতিবিলম্বে ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে জনস্বার্থ বিবেচনা করে তাঁরা এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন