দেওয়ানগঞ্জে নদী ভাঙনে সর্বস্বান্ত ডাংধরার মানুষ

দেওয়ানগঞ্জে নদী ভাঙনে সর্বস্বান্ত ডাংধরার মানুষ, খোলা আকাশের নিচে মানবেতর জীবন
​জামালপুর
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ৮:৪৫ অপরাহ্ণ

 দেওয়ানগঞ্জে নদী ভাঙনে সর্বস্বান্ত ডাংধরার মানুষ

দেওয়ানগঞ্জ: পাহাড়ী ঢল ও যমুনার তীব্র ভাঙনে দেওয়ানগঞ্জের পাথরের চর পূর্বপাড়া ও ডাংধরা এলাকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কয়েকশ পরিবার।
​সরেজমিনে দেখা যায়, ভাঙনকবলিত মানুষগুলো সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। নদী ভাঙন রোধে দীর্ঘস্থায়ী কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ঘরবাড়ি হারাচ্ছেন এলাকার মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে পাথরের চরের বিস্তীর্ণ এলাকা।
​এখন দ্রুত এই দুর্গত মানুষের পুনর্বাসনে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন