মেলান্দহে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

মেলান্দহে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রতিবেদক মেলান্দহ
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ৯:১৩ অপরাহ্ণ

মেলান্দহে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

জামালপুরের মেলান্দহ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
​গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াডাঙ্গি গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৫) এবং মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের মো. আনোয়ার হোসেন ওরফে আনারের ছেলে মো. আসাদুল ওরফে আশরাফুল (২২)।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
​মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রধান সম্পাদক :  নাহিদুজ্জামান , সম্পাদক : আখি আক্তার , প্রকাশক:  আদনান হাসান আনন্ত । ফোন : ০১৭৮২৮১৮৮৭২ , ই-মেইল : bdnewws26@gmail.com, কপিরাইট © বিডি নিউজ২৬ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন